Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ থেকে বঙ্গবন্ধুর খুনির লাশ অপসারণের দাবীতে মানববন্ধন 

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১০:১৩ পিএম

সোনারগাঁ থেকে বঙ্গবন্ধুর খুনির লাশ অপসারণের দাবীতে মানববন্ধন 
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদকে রাতের আধারে গোপনে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুরে দাফন করায় আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান কালাম ও অ্যাডভোকেট ফজলে রাব্বীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

গতকাল সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে তারা সামাজিক দুরত্ব বজায় রেখে এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদকে সোনারগাঁয়ে দাফনের মাধ্যমে সোনারগাঁয়ের মাটিকে কলঙ্কিত করা হয়েছে। এটা আমরা মেনে নিতে পারি না। 


খুনি মাজেদ  যেহেতু  সোনারগাঁয়ের সন্তান নয় সোনারগাঁ এ কুলাঙ্গারকে জন্ম দেয়নি সুতরাং তার কবর  সোনারগাঁয়ে হতে পারে না। জননেত্রী  শেখ হাসিনার কাছে সবিনয় প্রার্থনা এ খুনি লাশ যাতে  সোনারগাঁ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

মানববন্ধনে নারায়ণগঞ্জ যুব আইনজীবি পরিষদের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বি বলেন, সকলের অজ্ঞাতসারে  সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ দাফন করা হয়েছে। 


এ জন্য  সোনারগাঁ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করছি। তার লাশ তার পৈত্রিক বাড়ি ভোলায় দাফন না করে সোনারগাঁ করায় আমরা ক্ষুব্ধ। এতে করে সোনারগাঁকে কলঙ্কিত করা হয়েছে বলে মনে করি।

মানবন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য  মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, সনমান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক  মোল্লা, সোনারগাঁ উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুর রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন