ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টুর নির্দেশনায় ৪ নং ইউপি সদস্য মো. জামান মিয়া ও স্বপ্নীল সিটি আবাসিক প্রকল্পের উদ্যোগে ৫'শ কর্মহীন পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ) সকালে কুতুবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় চেয়ারম্যানসহ আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন মাদবর, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জামান মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মো. সৈয়দুজ্জামান মীর, মো. ইদ্রিস আলী, মো. জসিম, মো. আশরাফুল আলম হিমেল, বাদল ও আলাউদ্দিন।


