Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় শামীম ওসমানের খাদ্য সামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৯:৫২ পিএম

ফতুল্লায় শামীম ওসমানের খাদ্য সামগ্রী বিতরণ
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে দেয়া খাদ্য সামগ্রী ফতুল্লায় বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৩ এপ্রিল)  রাত ৮ টায় ফতুল্লা ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডে  ২ শতাধিক অসহায় দুস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে জেলা যুবলীগ নেতা মোঃ জানে আলম বিপ্লবসহ থানা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ মামীম ওসমানের পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।


এরআগেও গত কয়েকদিন আগে জানে আলম বিপ্লব এলাকাবাসীদের সহযোগীতায় পশ্চিম তল্লা, আজমেরীবাগ, সবুজবাগ, তল্লা চেয়ারম্যান পাড়া, গ্রীণ রোড সহ পাশ্ববতী এলাকায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যে সামগ্রী বিতরণ করেন।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন