Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে আরো এক করোনা রোগী শনাক্ত, সর্বমোট আক্রান্ত ৫

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৮:৩৮ পিএম

বন্দরে আরো এক করোনা রোগী শনাক্ত, সর্বমোট আক্রান্ত ৫
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মনির হোসেন(৩৮) নামে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে বন্দরে করোনায় সর্বমোট আক্রান্ত হয়েছে ৫ জন এবং এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের। 

 

করোনা আক্রান্ত মনির হোসেন এনায়েতনগড় নয়াপাড়া এলাকার মমিন পাটুয়ারীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ চাষাড়া মসজিদের সামনে মশারি বিক্রি করতেন বলে এলাকাবাসী জানান । 

 

বন্দর থানার সহকারী পুলিশ পরিদর্শক তালেব হোসেন জানান, জ্বর -ঠান্ডা  ও কাশিতে ভুগছিলেন মনির হোসেন। তার নমুনা টেস্টে পাঠানো হলে সোমবার সকালে আইইডিসিআর থেকে করোনা টেস্টে পজেটিভ আসে। 

 

বন্দর উপজেলার নির্বাহী অফিসার শুক্লা সরকার জানান, করোনা পজেটিভ আসার পর মনির হোসেনের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। ওই এলাকায়  সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। 

 

এদিকে করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার মারা যান বন্দরের শাহী মসজিদ এলাকার সাবির হোসেন নামে এক ব্যক্তি। সোমবার তার বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। বন্দরে  এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা পাঁচ বলে ডা.মশিউর রহমান অপু জানান। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন