Logo
Logo
×

নগরের বাইরে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনায় নারীর মৃত্যু

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৬:১৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনায় নারীর মৃত্যু
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৮৫ বছর বয়সী এক নারী মারা গেছেন। এদিকে, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় ৩২ বছর বয়সের আরও একজন করোনা রোগী সনাক্ত করা হয়েছে।      

 

আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ওই নারী মৃত্যুবরণ করেন। তিনি সিদ্ধিরগঞ্জ মিজমিজি পূর্বপাড়া এলাকায় থাকতেন।

 

পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, তিনি করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হলে গতকাল (১২ এপ্রিল) তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে আজ সকালে তিনি মারা যান। নমুনায় তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে (করোনা পজিটিভ)। 

এর আগে নারায়ণগঞ্জ জেলায় মোট ১১ জন মারা যান। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট মৃত্যু সংখ্যা ১২। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন