সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ সোনারগাঁয়ে রাতের আধারে দাফন করার খবর সকালে ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পাটির নেতাকর্মী ও স্থানীয়রা প্রতিবাদে মুখর হয়ে উঠে।
এ সময় তারা বিক্ষোভ মিছিল করে দ্রুত খুনি মাজেদের লাশ কবর থেকে তুলে নিয়ে অপসারন করে অন্যত্র মাটি দিয়ে সোনারগাঁয়ের মাটিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান। রবিবার (১২ মার্চ) সকালে উপজেলা শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর পারিবারিক কবরস্থানে এ লাশের অপসারণের দাবি জানান।
জানা গেছে, করোনার প্রভাবে বেশীরভাগ মানুষ ঘরে থাকায় গোপনে শনিবার ভোরে খুনির পরিবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের লাশ দাফন করেন।
পরে সকালে এ খবর ছড়িয়ে পরলে কবস্থান আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়রা প্রতিবাদে মুখর হয়ে উঠে। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে দ্রুত খুনি মাজেদের লাশ কবর থেকে তুলে নিয়ে অপসারন করে অন্যত্র মাটি দিয়ে সোনারগাঁয়ের মাটিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান।
বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ এই জেলায় রাখতে দেওয়া হবে না এবং মাজেদের লাশ অপসারণ না করা হলে কবর থেকে তুলে মেঘনা নদীতে ভাসিয়ে দেয়ার ঘোষণাও দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ন আহবায়ক ইঞ্জিয়ার মাসুদুর রহমান মাসুম।
এছাড়া এ ঘটনায় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: আলী হায়দার, ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। কেউ ঝাড়ুর কেউ জুতা নিয়ে মাজেদের কবরে আঘাত করেন অনেকে আবার কবর খোড়ারও চেষ্টা করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপের কারনে তারা কবর ছেড়ে চলে চলে গেলও মাজেদের লাশ এখান থেকে উত্তোলন করে অন্যত্র সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান।
এদিকে বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ সোনারগাঁয়ে রাতের আধারে দাফন করার খবর সকালে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়রা প্রতিবাদে মুখর হয়ে উঠে। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে দ্রুত খুনি মাজেদের লাশ কবর থেকে তুলে নিয়ে অপসারন করে অন্যত্র মাটি দিয়ে সোনারগাঁয়ের মাটিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: আলী হায়দার,সোনারগাঁওয়ের আওয়ামীলীগ নেতা এএইচএম মাসুদ দুলাল প্রমূখ।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাতীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মাজেদের লাশ রাতের আঁধারে নারাযণগঞ্জের সোনারগাঁয়ে (শম্ভুপুরা) দাফন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, যার বাড়ী ভোলা তাকে কেন সোনারগাঁয়ে রাতের আধারে দাফন করা হলো। এজন্য সোনারগাঁ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভোলাবাসী তার দায় বহন করতে চায় না, তাহলে আমরা সোনারগাঁবাসী কেন, এর দায় নিব। জননেত্রী শেখ হাসিনার কাছে সবিনয় প্রার্থনা এ খুনি লাশ যাতে সোনারগাঁ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, মাজেদের দাফন প্রক্রিয়া সম্পর্ণ কেন্দ্রীয় ভাবে করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। সকালে তিনি বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরে খোঁজ খবর নিতে শুরু করেন।
খোঁজ নিয়ে তিনি বলেন রাত তিনটায় মাজেদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে এনে দাফন করে চলে যায়। উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদেও যে দাবি জানিয়েছেন আমরা সরকারকে জানিয়ে দেব যে ভাবে সিদ্ধান্ত দিবে সেই ভাবে কাজ কবরো।
এ বিষয়ে সোনারগা থানার ওসি মো. মনিরুজ্জামন বলেন, করোনা নিয়ে দায়িত্ব পালন করতে করতে আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। আমরা খবরটি সকালে জানতে পেরেছি খুনির লাশ তার শ্বশুর বাড়ির লোকজন গোপনে দাফন করে চলে গেছে।
কবস্থান এলাকায় জনতা জড়ো হচ্ছে। সেখানে তারা বঙ্গবন্ধুর খুনির লাশ সোনারগায়ে রাখতে দেওয়া হবে না বলে দাবি তুলেন।
এদিকে শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর করা হয়।
ভোলার স্থানীয় জনগণ বঙ্গবন্ধুর খুনির মরদেহ তাদের মাটিতে দাফন করতে আপত্তি তোলায় নারায়ণগঞ্জে দাফনের সিদ্ধান্ত হয়।।
ফাঁসি কার্যকরের প্রায় তিন ঘণ্টা পর সিদ্ধান্ত হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাফন হবে আবদুল মাজেদের। এরপর তার মরদেহ স্ত্রী সালেহা বেগমের কাছে হস্তান্তর করা হয়।
দিবাগত রাত সাড়ে ৩টায় কারাগারের ভেতর থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। ভোরে তাকে সোনারগাঁযয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উলে¬খ্য, বঙ্গবন্ধু হত্যায় জড়িত মাজেদ ২৩ বছর ধরে পলাতক থাকলেও ৬ এপ্রিল মধ্যরাতে রিকশায় ঘোরাঘুরির সময় তাকে মিরপুর থেকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।


