Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে করোনায় আক্রান্ত নারী 

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৫:০৮ পিএম

সিদ্ধিরগঞ্জে করোনায় আক্রান্ত নারী 
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪)  : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩০ বছরের আরো এক করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই রোগী নারী। তিনি নাসিক ১নং নং ওয়ার্ডের হিরাঝিল আবাসিক এলাকার বাসিন্দা।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, কিছুদিন পূর্বে ওই নারী জ¦রে আক্রান্ত হয়। পরে ৭ এপ্রিল ওই নারীর কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। ১১ এপ্রিল রাতে সেই রিপোর্ট আসে। এতে তার করোনা পজিটিভ পাওয়া যায়। সে বর্তমানে নাসিক ১নং নম্বর ওয়ার্ডের হিরাঝিল আবাসিক এলাকার বাড়িতেই আছে। 

 

এবিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জানান, আজ সকালে জানতে পেরেছি আমার ওয়ার্ডে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি তাদের পরিবারের সাথে কথা বলেছি। ওই বাড়ির সবাইকে আমরা বাইরে বের হতে বারণ করেছি। তাদের যাবতীয় সুবিধা-অসুবিধা এখন থেকে আমি পর্যবেক্ষণ করবো এবং সেই মোতাবেক কাজ করবো। এছাড়াও ওই বাড়িতে ২ জন শিশু আছে তাদের জন্য শিশু খাদ্য (দুধ),  হেক্সিসল ও অন্যান্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছি।   

 

করোনা রোগী শনাক্তের কথা স্বিকার করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মোঃ রুবেল হাওলাদার জানান, করোনা রোগে আক্রান্ত নারীকে আজ দুপুরে কাঁচপুর সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল আইসোলেশন সেন্টারে নেয়া হয়েছে। এছাড়া ঐ পরিবারের ৮ জন সদস্য এখনও সুস্থ্য রয়েছেন। ওই বাড়ি থেকে কাউকে বাইরে বের হতে নিষেধ করেছি এবং কাউকে ওই বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন