Logo
Logo
×

নগরের বাইরে

২১তম দিনে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি আ’ লীগ নেতা আনছার আলী

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:০৪ পিএম

২১তম দিনে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি আ’ লীগ নেতা আনছার আলী
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) :  প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আনছার আলী।

 

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় ২১ তম দি‌নের মত শ‌নিবার বি‌কে‌লে তার নিজস্ব তহবিলে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের হা‌রিন্দা, সু‌রিয়াব, জাঙ্গীর, রূপগঞ্জ গ্রামসহ বিভিন্ন এলাকার ১১শ’ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু ও হাত ধোয়ার সাবান।

 

এ সময় রূপগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস্য অাব্দুল্লাহ অাল মামুন দোলন, রূপগঞ্জ ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি শাহ্ মোহাম্মদ জিলানী ভান্ডারী, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মো: মোহন মিয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সহসভাপ‌তি আব্দুল ম‌তিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামীলীগ নেতা নবী হো‌সেন ও মুরাদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছিলেন

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন