করোনা নিশ্চিত হয়েই ৪ দিনপর সিদ্ধিরগঞ্জ শ্রমিকলীগ নেতার লাশ দাফন
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১০:৪৩ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান প্রধান প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ দিন পর নিশ্চিত হয়ে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। গত ৮ এপ্রিল বেলা ১১ টায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান মুজিবুর রহমান। পরে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ আক্রান্ত বিষয়টি শনাক্ত হয়।
তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সহ-সভাপতি ছিলেন। মৃত মজিবুর রহমান প্রধান সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি সিকদারবাড়ি পুল এলাকার স্থায়ী বাসিন্দা মৃত হযরত আলী ছেলে।
এদিকে জানা যায় মৃত্যুর পর কুর্মিটোলা হাসপাতালের হিমাগারে মুজিবুর রহমানের লাশ রাখা হয়। শনিবার(১১ এপ্রিল) দুপুরে মৃতের লাশ তার বড় মেয়ে লাভলী আক্তার এর কাছে হস্থান্তর করা হয়। পরে আল-মার্কাজুল ইসলামি বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খিলগাঁও তালতলা কবরস্থানে জানাজা সম্পন্ন করে লাশ দাফন করা হয়।
আল মারকাজুল ইসলামী বাংলাদেশ স্বেচ্ছাসেবক মাওলানা ফেরদাউসুর রহমান জানান, মৃত্যুর চার দিন পর কোভিড-১৯ আক্রান্ত জালকুড়ির স্থায়ী বাসিন্ধা মুজিবুর রহমানের মৃতদেহ হাসপাতাল থেকে তার মেয়ের কাছে হস্থান্তর করা হয়। পরে আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের সহযোগিতায় জানাযা শেষে লাশ দাফন করা হয়।


