স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শ্রমিক নেতা কাউসার আহম্মেদ পলাশের সহযোগীতায় ফতুল্লা থানা জাহাজ নির্মাণ ও পুনঃ নির্মান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৫০৭২) নেতৃবৃন্দ,শ্রমিকদেরকে ত্রান সহযোগীতা প্রদান করেছেন। শুক্রবার বিকেলে ধর্মগঞ্জ চতলার মাঠে নিজস্ব কার্যালয়ে শ্রমিক নেতৃবৃন্দ এ ত্রান প্রদান করেন।
ফতুল্লা থানা জাহাজ নির্মান ও পুনঃ নির্মান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ অসহায় শ্রমিকদের পাশে সব সময় দাড়ান। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের কারনে অসহায় হয়ে পড়া ব্যক্তিদের মাঝে ত্রান প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়।
শুক্রবার বিকেলে ধর্মগঞ্জে সংগঠনের কার্যালয়ে শতাধিক অসহায় শ্রমিকের হাতে কাউছার আহম্মেদ পলাশের সহযোগীতায় ত্রান সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ইউসুফ আলী,রুহুল আমিন মেম্বার, সাখাওশাত হোসেন মোল্লা, নুরুল ইসলাম,আলাল খান, দেলোয়ার হোসেন বেলু, লতিফ বেপারী, রফিক কন্ট্রাক্টার, নাসির কন্ট্রাক্টার, এবাদুল,সিদ্দিক মিয়া প্রমুখ।
এ প্রসঙ্গে শ্রমিক নেতা নুরুল ইসলাম বলেন, মেহনতী মানুষের নেতা কাউছার আহম্মেদ পলাশ সব সময় শ্রমিকদের কল্যাণে কাজ করে থাকেন। করোনা ভাইরাসের কারনে শ্রমিকরা কাজ করতে পারছেনা। এতে তাদের পরিবারের অবস্থা শোচনীয়।
তাদের পরিবারের সদস্যদের মুখে সাধ্য মতো খাবার তুলে দিতে কাউছার আহম্মেদ পলাশ ইতিমধ্যে শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তাঁর সহযোগীতায় জাহাজ নির্মান শ্রমিকদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।


