সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬০ বছরের একজন পুরুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। তিনি নাসিক ৮নং ওয়ার্ডের বাসিন্দা। আক্রান্ত ঐ ব্যক্তি পুরাণ ঢাকার একটি গাড়ির মটর পার্টসের দোকানে চাকুরী করতেন।
জানা যায়, গত মার্চের ৩০ তারিখ হতে ওই ব্যাক্তি জ¦রে আক্রান্ত হয়। পরে গত ৮ এপ্রিল তার কাছ থেকে কোভিড-১৯’র নমুনা সংগ্রহ করা হয়। আজ ১১ এপ্রিল সেই রিপোর্ট আসে। এতে তার কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। সে বর্তমানে বাড়িতেই আছে। তার স্ত্রীর পূর্ব থেকেই এ্যজমা রয়েছে এবং আক্রান্ত ওই ব্যাক্তির ৩ ছেলের শরীরেও জ¦র জ¦র ভাব আছে বলে জানা যায়। গত ১৯ মার্চ পুরান ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে চলে আসে তিনি। ওই সময় থেকে স্থানীয় বাজারসহ বিভিন্ন যায়গায় যাতায়াত করেন।
এ বিষয়ে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা জানান, আজ (১১ এপ্রিল) বিকেলে জানতে পেরেছি আমার ওয়ার্ডে একজন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি তাদের পরিবারের সাথে কথা বলেছি। ওই বাড়ির সবাইকে আমরা বাইরে বের হতে নিষেধ করেছি। তাদের যাবতীয় সুবিধা অসুবিধা এখন থেকে আমি পর্যবেক্ষণ করবো।
নতুন আরেকজন কোভিড-১৯ রোগী শনাক্তের কথা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, আমরা বিষয়টি জানতে পেরে নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগকে বিষয়টি অবহিত করেছি। পাশাপাশি আমরা বাড়িটি লকডাউন করেছি। ওই বাড়ি থেকে কাউকে বাইরে বের হতে নিষেধ করেছি এবং কাউকে ওই বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছি।


