রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে সড়ক দূর্ঘটনা (৪৫) নামে এক অজ্ঞাত নারী নিহত হয়েছে। শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন জানান, উপজেলার বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠান।
ধারণা করা হচ্ছে শনিবার ভোরে কোন এক সময় দ্রুত গতির গাড়ি ওই অজ্ঞাত নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই নারী গত শুক্রবার সন্ধ্যায় বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের আশেপাশে পাগলামী করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।


