করোনা ভাইরাস প্রতিরোধে রূপগঞ্জ উপজেলা প্রসাশনের জরুরী সভা
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৭:০৭ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : মহামারী করোনা ভাইরাস (কভিট-১৯) প্রতিরোধে ন রূপগঞ্জে উপজেলা প্রসাশনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষিষ্ঠত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, কাঞ্চন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম রফিক, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, আলমগীর হোসেন টিটু, তোফায়েল আহমেদ আলমাছ, নুরুল ইসলাম জাহাঙ্গীর, ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় করোনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে মানুষকে ঘরে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো ও উপজেলার বিভিন্ন এলাকার ভাড়াটিয়াদের তালিকা করে ত্রান সামগ্রী পৌছে দেয়ার বিষয়ে আলোচনা করা হয়।


