রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের পূর্বেরগাঁও পূর্ব মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাব ইউনিয়নের পূর্বেরগাঁও পূর্ব মোল্লাপাড়া এলাকার হাইত আলী মোল্লা সঙ্গে একই এলাকার হেকমত আলী মোল্লার ২২ শতাংশ জমিতে একটি পুকুর নিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছিল। শনিবার দুপুরে ওই পুুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে হাইত আলীর সঙ্গে হেকমত আলীর বাকতিন্ডা শুরু হয়।
বাকবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় হেকমত আলী ও তার পক্ষের উজুপা বেগম, আনোয়ার মোল্লা, রুমা আক্তার, হেনা আক্তার, মনির হোসেন, রিটন, রিপন ও হাইত আলীর মোল্লা ও তার পক্ষের উজ্জল, রিয়াদ আহত হয়েছেন।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে রিপনকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় দু’পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে দুইপক্ষই একে অপরকে দোষারোপ করেন।
এ ব্যপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। এ ব্যপারে কোন পক্ষই এখনো লিখিত অভিযোগ করে নি। অভিযোগ করলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


