Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ২ শতাধিক দুস্থ্য পরিবারকে উপহার সামগ্রী বিতরণ 

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৬:৫৭ পিএম

রূপগঞ্জে ২ শতাধিক দুস্থ্য পরিবারকে উপহার সামগ্রী বিতরণ 
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর নিদের্শনায় সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক সামিউল হক শ্যামলের নিজস্ব অর্থায়নে দেড় শতাধিক দুস্থ্য ও মধ্যবিত্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছেন। 

শনিবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুস্থ্যদের বাড়ি বাড়ি গিয়ে উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক সামিউল হক শ্যামল, সাবেক সমাজসেবা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, কাজী অমিত হাসান, বিল্লাল হোসেন রাফি, আসিফ রোবায়েত মুন, রিফাত আহমেদ নিশান, বাধন, রিমন আহমেদ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন