Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে লকডাউনে ৭০ পরিবার

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৬:২২ পিএম

আড়াইহাজারে লকডাউনে ৭০ পরিবার
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে আজ শনিবার বিকাল ৪টায় স্থানীয় দুইটি ইউনিয়নের ৭০পরিবারের আশপাশের এলাকা লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। 


উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমীন, আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম, দুপ্তারা ইউনিয়নের চেয়ারম্যান শাহীদা মোশারফ ও বিশ্বনন্দী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম। 

 

লকডাউনের তথ্য নিশ্চিত করে ইউএনও সোহাগ হোসেন মুঠোফোনে জানান, স্থানীয় দুপ্তারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাঁচগাঁও নয়াপাড়া এলাকায় এক ব্যক্তি ও বিশ্বনন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দড়িবিশ্বনন্দী এলাকায় এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস সংক্রমণ হয়েছেন।  তাদের সংম্পর্শে আসার সন্দেহে দুই এলাকার ৭০টি পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। 

 

তিনি আরো বলেন, লকডাউনের আওতায় নয়াপাড়া এলাকায় ২০ পরিবার এবং দড়িবিশ্বনন্দী এলাকায় ৫০ পরিবার। পরিবারগুলোর খাদ্য নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার ব্যবস্থাও রাখা হয়েছে। 


অপরদিকে চেয়ারম্যান শাহিদা মোশারফ মুঠোফোনে বলেন, ‘আমাদের ধারণা আক্রান্ত ব্যক্তি স্থানীয় মসজিদে যাতায়তের ফলে তাবলীগ জামায়তের সদস্যদের থেকে সংক্রমণ হয়ে থাকতে পারেন। 


আমি পরিবার সূত্রে জানতে পেরেছি, অন্যকোনো এলাকায় তার বিচরণ ছিল না এমনকি তার বাড়িতে বিদেশ থেকে কোনো ব্যক্তিও আসেনি।’ অপরদিকে বিশ্বনন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দড়িবিশ্বনন্দী এলাকায় এক ব্যক্তি করোনা সংক্রমণ হন।


সংম্পর্শে আসার সন্দেহে তার বসবাসের এলাকায় ৫০টি পরিবারকে লকডাউনে রাখা হয়। তিনি ঢাকায় মার্দারটেক এলাকায় বসবাস করতেন। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে দুই ব্যক্তির দেহে করোনা সংক্রমণের তথ্য নিশ্চিত করা হয়। 


এরা হলেন, বিশ্বনন্দী ইউনিয়নের দড়িবিশ্বনন্দী দক্ষিণপাড়া এলাকার তারা মিয়ার ছেলে হানিফ (৬৫) ও দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও এলাকার ওয়ারিশ মোল্লার ছেলে কবির (৬০)। এনিয়ে এই উপজেলায় তিন ব্যক্তির শরীরে (কোভিড-১৯)-এর সংক্রমণ হয়েছেন।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন