রুপগঞ্জে ৫ হাজার অসহায়দের মাঝে রফিক চেয়ারম্যানের ত্রাণ বিতরণ
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৬:০৩ পিএম
রুপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও রংধনু গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ রফিকুল ইসলামের উদ্যোগে ৫ হাজার অসহায়, গরীবদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ হাজার জনের এ ত্রাণ সামগ্রী তারাবো পৌর যুবলীগের সভাপতি আব্দুল আউয়ালের কাছে হস্তান্তর করেন রফিকুল ইসলাম।
রুপগঞ্জের নেতাকর্মীদের মাধ্যমে যেনো প্রতিটি ওয়ার্ডের মানুষ ত্রাণ পায় সেজন্য ত্রাণ বিতরনের দায়িত্ব দেওয়া হয় আব্দুল আউয়ালকে। আব্দুল আউয়াল বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মাধ্যমে ৫ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
রফিক চেযারম্যানের দেওয়া ত্রাণের মধ্যে নিজ ওয়ার্ডের ১ শত জনের মাঝে বিতরণ করেছেন তারাবো পৌর ৬ নং ওয়ার্ডের যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বায়েজিদ সাউদ।
যুবলীগের নেতাকর্মীরা বলেন, ত্রাণ পেয়ে নিম্ন আয়ের মানুষরা খুব খুশি। তারা বলেন, করোনা ভাইরাসের কারনে কোন ধরনের কাজ করতে পারছি না। আয় উপার্জন বন্ধ হয়ে গেছে। পরিবার নিয়ে হতাশার মধ্যে দিন যাপন করছি। রফিক চেয়ারম্যানের দেওয়া ত্রাণ পেয়ে আমরা অনেক খুশি হয়েছি।
রফিক চেয়ারম্যান, তারাবো পৌর যুবলীগের সভাপতি আব্দুল আউয়াল এবং তারাবো পৌর যুবলীগের ৬ নং ওয়ার্ডের ত্রাণ বিষয়ক সম্পাদক বায়েজিদ সাউদ সহ সকল নেতৃবৃন্দও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ত্রাণ পাওয়া অসহায় মানুষেরা।
তারাবো পৌর ৬ নং ওয়ার্ডের যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বায়েজিদ সাউদ বলেন, দেশের এই দূর্যোগময় পরিস্থিতিতে সকল বিত্তবানদের উচিৎ নিজেদের সার্মথ্য অনুযায়ী অসহায়দের পাশে দাড়ানো। অন্যথায় সরকারের একার পক্ষে এই পরিস্থিতি মোকাবেললা করা অসম্ভব।


