Logo
Logo
×

নগরের বাইরে

এগিয়ে এলো তৃতীয় লিঙ্গের সেলিনা, ৫০টি পরিবারের পাশে দাড়ালো 

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৫:৫৫ পিএম

এগিয়ে এলো তৃতীয় লিঙ্গের সেলিনা, ৫০টি পরিবারের পাশে দাড়ালো 
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : জাতীর এই দূর্দিনে ৫০টি অসহায় দরিদ্র ও দুস্থ্য পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়ে অসহায় দরিদ্র ও দুস্থ্যদের পাশে এসে দাঁড়ানো। তৃতীয় লিঙ্গের সমাজ সেবক সেলিনা রূপগঞ্জ উপজেলার আউখাবো এলাকায় বসবাস করেন। তার নিজ বাড়ি আড়াইহাজার দড়ি বিষনন্দি এলাকায়। 


আজ বৈষিক সমস্যায় মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল গরীর মানুষের পাশে দাঁড়ানো আহবানে ঘরে বসে নেই এই তৃতীয় লিঙ্গের মানুষটিও। সেও তার সাধ্যমত ত্রাণ নিয়ে এগিয়ে এলো গরীর ও অসহায়দের মাঝে ত্রাণ দিতে। 

গত মঙ্গলবার বিকাল ৩টায় তার নিজ গ্রাম নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দড়ি বিষনন্দি এলাকায় গিয়ে ৫০টি গরীব ও অসহায় হতদরিদ্র পরিবারের হাতে ত্রান বিতরণ করেন। এসময় সে প্রতিটি পরিবারকে ৩কেজি চাল,  কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ ও আধা কেজি তেল তুলে দেন। 


তার এই মহানোভবতায় সচেতন মহল বলেন, সেলিনা একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও মানবতার সেবায় এগিয়ে আসছে। তার মানতার শেষ নেই। আমাদের সমাজের সকল বিত্তবানরা যদি তারমত এগিয়ে আসতো তাহলে আমাদের দেশের গরীর ও অসহায় মানুষের মুখে এই র্মুযোগময় মুহুতেও হাঁসি ফুঁটতো। 


ত্রাণ বিতরণ শেষে সেলিনা বলেন, আমার অঢেল অর্থ থাকলে জাতীর এই র্দুদিনে আমি এলাকার সকল গরীর ও অসহায় মানুষের পাশে দাড়াতাম। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন