Logo
Logo
×

নগরের বাইরে

মধ্যবিত্ত ও অসহায় মানুষের পাশে চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৫:৫২ পিএম

মধ্যবিত্ত ও অসহায় মানুষের পাশে চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে নিজ ইউনিয়নের কর্মহীন নিন্ম-মধ্যবিত্ত, হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর। 

 

তিনি নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী থেকে শুরু করে সাবান, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার পৌছে দিচ্ছেন ঐসকল পরিবারের কাছে। থানা পুলিশ, সেচ্ছাসেবক ও ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীদের যেন কাজ করতে সমস্যা না হয় সেজন্য দিয়েছেন পিপিই পোশাক।

 

 জানাযায়, দেশে করোনা ভাইরাস প্রভাবে বিভিন্ন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া কর্মহীন হয়ে পড়ে এলাকার বহু মানুষ। মার্চ মাসের শেষের দিক থেকে দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর তারঁ ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, লবণ, আলু কিনে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় তিনি নিজে ও তার সেচ্ছাসেবক দিয়ে খোঁজ খবর নিয়ে সেসকল কর্মহীন, অসহায় গরীব মানুষের বাড়ীতে বাড়ীতে পৌছে দেয়া শুরু করেছেন। 


এপর্যন্ত তিনি ইউনিয়নের ৩৩‘শ কর্মহীন, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন। ইউনিয়নের প্রত্যেক বাজার-মহল্লা জীবানু মুক্ত রাখতে প্রতিদিন জীবানুনাশক ঔষধ স্প্রে করে যাচ্ছেন তার সেচ্ছাসেবকরা। মসজিদে মসজিদে হাত ধোয়ার জন্য দিয়েছেন সাবান, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার। 


রিক্সাওয়ালা ও নৌকার মাঝিসহ এলাকার সাধারন মানুষদের দিয়েছেন  মাস্ক। এমনকি কাজের নিরাপত্তার ও ব্যক্তিগত সুরক্ষার জন্য রূপগঞ্জ থানা পুলিশের ৭২জনের পাশাপাশি দাউদপুর ইউনিয়নের মানুষের সেবায় রত ৫০ জন সেচ্ছাসেবক, ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিষদের প্রত্যেক ওয়ার্ডের সদস্যদেরর দিয়েছেন  পিপিই পোশাক। 


   এব্যাপারে চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমার এ ইউনিয়ণের বেশীরভাগ মানুষ নিন্ম মধ্যবিত্ত কর্মজীবি ও দিন মজুর। করোনার প্রভাবে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এসব মানুষ সমস্যায় পড়ে গেছে। আমি এসকল মানুষের পাশে আছি ও থাকবো। আমার মত প্রত্যেক জনপ্রতিনিধির উচিত এসকল মানুষের পাশে দাড়ানো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন