সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ের সাংবাদিকদের সুরক্ষার জন্য পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম( পিপিই) দিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
শনিবার সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোনারগাঁয়ের প্রত্যেক সাংবাদিক সংগঠনকে ৫টি করে এ পিপিই প্রদান করেছেন। প্রত্যেক সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিরা তাদের এ পিপিই গ্রহন করেছেন। এছাড়াও তিনি পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা সাংবাদিকতায় পেশায় যুুক্ত রয়েছেন তাদেরকেও এককভাবে এ পিপিই প্রদান করেছেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সোনারগাঁয়ের সাংবাদিকদের সুরক্ষা প্রয়োজন রয়েছে। অনেকেই করোনার প্রার্দুভাবের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন। তাদের সুরক্ষার জন্য এ পিপিই দেওয়া হয়েছে।
এছাড়াও তিনি সরকারী ও ব্যাক্তিগতভাবে সকালে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর, প্রতাপনগর, পিরোজপুর, প্রতাপের চর ও মৃধাকান্দিসহ ৫ গ্রামে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন ৬ শতাধিক মানুষের মাঝে তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাজী সেলিম রেজা, আব্দুল মান্নান, মোশারফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, পিরোজপুর গ্রামের সমাজ সেবক তাজুউদ্দিন ওরফে তাজু মোল্লা, সাংবাদিক মোক্তার হোসেন মোল্লা, আমির হোসেন আমুসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।


