নাসিক ১নং ওয়ার্ডে ৩’হাজার পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৪:৩৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডস্থ বিভিন্ন এলাকায় প্রায় ৩’ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করেই এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক এর উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ নেতা মোতাহার হোসেনের তত্ত্বাবধানে গরীব ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। এসময় ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন বলেন, আমাদের ১নং ওয়ার্ড এর কাউন্সিলর হাজী ওমর ফারুক জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন এবং তার ব্যক্তিগত উদ্যোগে পুরো ওয়ার্ডের গরীব-অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে।
কাউন্সিলর ওমর ফারুক বলেন, আমার ওয়ার্ডে কোন গরীব-অসহায় মানুষ না খেয়ে থাকবেনা। আমি সবসময় আছি তাদের পাশে। এছাড়া হাত জোর করে সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেন তিনি। তিনি বলেন, ‘আসুন আমরা আতংকিত না হয়ে সচেতন হই।’ নিজে বাঁচি, অন্যকে বাঁচাই।


