Logo
Logo
×

নগরের বাইরে

সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১১:১৭ পিএম

সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে ও নারায়ণগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার কর্মহীন হতদরিদ্রের অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

 

শুক্রবার ( ১০ এপ্রিল ) বিকেলে ফতুল্লাস্থ বাড়ৈভোগ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে এনায়েতনগর, বাড়ৈভোগ, ও কাশিপুরসহ বিভিন্ন এলাকার কর্মহীন হতদরিদ্র অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি শ্রী  রঞ্জিত মন্ডল ।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী  রঞ্জিত মন্ডল বলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সব সময়ই অসহায় মানুষের পাশে ছিলো আছে এবং থাকবো । দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সকল বিবেকবান মানুষদের উচিৎ এসকল কর্মহীন স্বল্প আয়ের মানুষের পাশে এসে দাঁড়ানো । আমাদের এই ক্রার্যক্রম চলাচল থাকবো । আমরা প্রতিটি অসহায় হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি এ খাদ্য সামগ্রী পৌঁছে দিবো ।

 

এ সময়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন