রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে ২০ বছরের এক যুবক আত্নহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ১০ এপ্রিল শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার পোনাব এলাকায় ইমারত সাহেবের হাঁসের ফার্মে।
জানা গেছে, দুপুর আড়াইটার দিকে এলাকাবাসী শেখ ছালমানকে গলায় ফাঁস নেয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে বিকাল সাড়ে ৪টায় দিকে হাঁসের ফার্মের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছালমান বাগের হাট জেলার ফকিরহাট থানার পীরজঞ্জ এলাকার মৃত শেখ জাকির হোসেনের ছেলে। সে র্দীঘ দিন যাবত পোনাব এলাকায় ইমারত সাহেবের হাঁসের ফার্মে চাকুরী করতেন।
সে আজ দুপুর আড়াইটার দিকে ফার্মের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। ভূলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ আজহার আলী জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতারে পাঠানো হবে।


