Logo
Logo
×

নগরের বাইরে

২০ তম দিনেও বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী দিচ্ছেন আনছার আলী

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১০:২৩ পিএম

২০ তম দিনেও বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী দিচ্ছেন আনছার আলী
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪)  : প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আনছার আলী।

 

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় ২০ তম দি‌নের মত শুক্রবার বি‌কে‌লে তার নিজস্ব তহবিলে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের হাবিবনগর, ব্রাহ্মনখালীসহ বিভিন্ন এলাকার ৯শ’ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু ও হাত ধোয়ার সাবান।

 

এ সময় রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মো: মোহন মিয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সহসভাপ‌তি আব্দুল ম‌তিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামীলীগ নেতা নবী হো‌সেন ও মুরাদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছিলেন

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন