Logo
Logo
×

নগরের বাইরে

প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য বাড়ি বাড়ি দিচ্ছেন কাউন্সিলর ফারুক

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১০:১৯ পিএম

প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য বাড়ি বাড়ি দিচ্ছেন কাউন্সিলর ফারুক
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে পুরো নারায়ণগঞ্জে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। 

এ ক্রান্তি লঘ্নে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র তহবিল থেকে দেয়া খাদ্য সামগ্রী কাউন্সিলর  ফারুক নাসিক ১নং ওয়ার্ডের মানুষদের ঘরে ঘরে পৌছে দিচ্ছে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল সিআইখোলা বউবাজার এলাকায় মোঃ রমজান আলী ও মোঃ আনিসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 


এর আগে ধনূহাজি রোড, দোয়েল চত্বর ও রেকমত আলী উচ্চ-বিদ্যালয়ের সামনেসহ প্রায় ২৪০পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।


এবিষয় কাউন্সিলর ওমর ফারুক জানায়, মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে দেয়া গরীব খেটে খাওয়া মানুষদের জন্য পাঠানো এই খাদ্য সমাগ্রীগুলো সকলের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছি। এবং তাদেরকে বাসায় থাকার জন্য আহবান করছি। 


তিনি আরো বলেন, আপনারা (এলাকাবাসী) বাসায় থাকবেন। আমরা আপনাদের ঘরে ঘরে খাবার পৌছে দিবো। দয়া করে কেউ কোন কারনে বাড়ি থেকে বের হবেন না। 

নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে হলে এখন একটাই কাজ তা হলো যার যার বাসায় অবস্থান করা। যদি সবাই কিছুদিন নিজেদেরকে ঘরে আটকে রাখতে পারেন, তবে আর এই ভাইরাস আমাদের ক্ষতি করতে পারবে না। 

মহামারি আকারে তা ছড়াতে পারবে না। তাই সবাইকে জনসমাগম থেকে এড়িয়ে চলার জন্য আহ্বান করছি। আপনারা সবাই আল্লাহর নিকট প্রার্থণা করুণ যে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে যেন রক্ষা করে। 

আর জনসমাগম থেকে সচেতনতাই পারে আমাদেরকে নিরাপদে রাখতে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন