Logo
Logo
×

নগরের বাইরে

পূর্বাচলে ব্রিজের রেলিং এ যুবকের ঝুলন্ত মরদেহ

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০২:৫১ পিএম

পূর্বাচলে ব্রিজের রেলিং এ যুবকের ঝুলন্ত মরদেহ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের রূপগঞ্জের রাজউকের নির্মাণাধীন পুর্বাচল নতুন শহরের ১৮ নং সেক্টরের ৪৫ নং ব্রিজের রেলিং এ এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবক রাজধানীর উত্তরার ৬ নং সেক্টরের বাসিন্দা শামীম সুলতান (৩০) বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।  

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মাহিন ফরাজি জানান, পূর্বাচলের ১৮ নং সেক্টরের ৪৫ নং ব্রিজের  রেলিং এর রশিতে ঝুলন্ত যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে তার পকেট থেকে ভোটার আইডি কার্ড ও কর্মক্ষেত্রের পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে তার পরিবারকে খবর দেয়া হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যাই মনে হচ্ছে। তার ইংরেজীতে লেখা ‘শামীম সুলতান’ নামক ফেসবুক আইডিতে কিছু হতাশামুলক পোস্ট  দেখতে পেয়েছি। এসব বিষয় তদন্তের পর জানা যাবে মুলত আসল ঘটনা কি? মরদেহটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। 

 

নিহত শামীম সুলতানের বন্ধু পরিচয়দানকারী জামিল ও ভোটার আইডি সূত্রে জানা গেছে, শামীম  মিরপুরের কাফরুল থানার উত্তর কাজী পাড়ার  রুহুল আমিনের ছেলে ইসমাইলের  মালিকানাধীন একটি ভাড়া করা মেস বাসায় বসবাস করছিলেন। নিহতের পিতার নাম ফজলুর রহমান। শামীম আরআরএফ নামীয় একটি প্রতিষ্ঠানে একাউন্টস বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন