Logo
Logo
×

নগরের বাইরে

প্রধানমন্ত্রীর তহবিলের ত্রান ঘরে ঘরে পৌছে দিলেন কাউন্সিলর ফারুক

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ১০:৪৮ পিএম

প্রধানমন্ত্রীর তহবিলের ত্রান ঘরে ঘরে পৌছে দিলেন কাউন্সিলর ফারুক
Swapno

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাদ্ধকৃত প্রধানমন্ত্রীর তহবিলের ত্রান সামগ্রী ঘরে ঘরে পৌছে দিলেন সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক। 

 

বুধবার (৮ এপ্রিল) রাতে নাসিকের ১নং ওয়ার্ডের পাইনাদী তেরা মার্কেট এলাকায় ওয়ার্ডের ২০০ পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর ওমর ফারুক।

 

কাউন্সিলর ওমর ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জন্য বরাদ্ধকৃত ত্রান সামগ্রী আমাদের জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের নেতৃত্বে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সমস্যায় সম্মুখীন আমার ওয়ার্ডের ২০০ পরিবারের মাঝে পৌছে দিয়েছি। 


এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে বরাদ্ধকৃত ত্রান সামগ্রী ৩০০ পরিবারের মাঝে পৌছে দিয়েছি এবং আমার ব্যক্তিগত উদ্যোগেও প্রায় ২০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছি। করোনা পরিস্থিতি যতদিন নিয়ন্ত্রনে না আসবে ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


তিনি আরো বলেন, আমি ওয়ার্ডবাসীকে বলব আপনারা কেউ বাসা থেকে বের হবেন না। আপনারা নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে সহযোগিতা করুণ।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন