ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : কাশীপুরে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কাশীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন
বৃহস্পতিবার নিজ উদ্যোগে ফতুল্লা থানাধীন কাশীপুরে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের অসহায় দুস্থ পাঁচশত পরিবারের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন আল-আমিন।
বর্তমান দেশের কান্তিলগ্নে পরিস্থিতিতে কাশীপুর ইউনিয়নবাসীর পাশে এসে দাঁড়িয়ে প্রশংসিত ভূমিকায় আল-আমিন। বৃহস্পতিবার সকাল থেকেই ঘরে ঘরে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেন। প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, আটা, পেঁয়াজ, লবন, তেল ও মাস্ক বিতরণ করা হয়।


