Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ফটোসাংবাদিক কাজী আলমাছের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৯:০৩ পিএম

সিদ্ধিরগঞ্জে ফটোসাংবাদিক কাজী আলমাছের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে পরিস্থিতিতে অসহায় কর্মহীন নি¤œ আয়ের দিনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েসনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক ক্রীড়া সম্পাদক ও সিনিয়র কার্যকরী সদস্য কাজী আলমাছ ।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নাসিক ৮নং ওয়ার্ডের এনায়েতনগর এলাকায় ফটোসাংবাদিক কাজী আলমাছ এর নিজ উদ্যোগে কর্মহীন অসহায় দিনমজুর ১’শ ৫০ টি পরিবারের মাঝে ২ কেজি করে আটা ও ১টি করে ব্রয়লার মুরগি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

এ বিষয়ে কাজী আলমাছ জানান, আমরা কর্মহীন নি¤œ আয়ের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। নারায়ণগঞ্জ জেলার ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিকদের সম্মান রক্ষার্থে তাঁর এ খাদ্য সামগ্রী বিতরণ বলে তিনি জানান। এ সময় তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান বর্তমান ক্রান্তিলগ্নে অসহায় গরীব মানুষ পাশে এসে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ হাজী আব্দুস সামাদ, রুহুল আমিন, জহিরুল ইসলাম, আনিস মিয়া, হাজী আঃ জলিল মোল্লা, কাজী অহিদ আলম, কাজী মনির হোসেন, কাজী রাজিব হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন