Logo
Logo
×

নগরের বাইরে

নাসিকের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রান ঘরে ঘরে দিচ্ছেন কাউন্সিলররা

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০১:২৩ এএম

নাসিকের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রান ঘরে ঘরে দিচ্ছেন কাউন্সিলররা
Swapno

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর তহবিলের ত্রান সামগ্রী ঘরে ঘরে পৌছে দিচ্ছেন সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক ও ১, ২, ৩নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে নাসিকের ১নং ওয়ার্ডের ঘরে ঘরে এ সামগ্রী পৌছে দিচ্ছেন কাউন্সিলররা।

 

কাউন্সিলর ওমর ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য বরাদ্ধকৃত ত্রান সামগ্রী আমাদের মেয়র মহোদয়ের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সমস্যায় সম্মুখীন মানুষের মাঝে পৌছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য বরাদ্ধকৃত ত্রান সামগ্রী থেকে মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আপা আমার ওয়ার্ডের তিনশত মানুষের জন্য ত্রান সামগ্রী বরাদ্ধ দিয়েছে। আমারা মেয়রের নির্দেশনায় এ ত্রান সামগ্রী ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে পৌছে দিচ্ছি।  তাই আমি ওয়ার্ডবাসীকে বলব আপনারা কেউ বাসা থেকে বের হবেন না। আপনারা নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে সহযোগিতা করুণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন