Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে স্বেচ্ছাসেবকলীগ নেতা সজিব মোল্লার খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৭:১১ পিএম

বন্দরে স্বেচ্ছাসেবকলীগ নেতা সজিব মোল্লার খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : বন্দরে মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে পরিস্থিতিতে অসহায় কর্মহীন নিম্ন আয়ের দিনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন  নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ সজিব মোল্লা ।


বুধবার ( ৮ এপ্রিল ) বিকেলে বন্দরের বিভিন্ন এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ সজিব মোল্লার নিজ উদ্যোগে কর্মহীন অসহায় দিনমজুর মানুষের মাঝে চাল, ডাল, তেল, পিঁয়াজ, আটা, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।


এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা বলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেনের নির্দেশনায় আমরা কর্মহীন নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি । আমরা নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি এই খাদ্য সামগ্রী পৌঁছে দিবো । আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে । এ সময়ে তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান বর্তমান কান্তিলগ্নে অসহায় গরীব মানুষ পাশে এসে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ।


সার্বিক সহযোগিতায় বন্দর নাসিক ২৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ইফকাত আহমেদ পাপ্পু, সাঈদ, শাকিল, রুবেল, মোমেন, রায়হান, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জসিম উদ্দিন, মোঃ হোসেন, ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ফাহদুজ্জামান পাপ্পু, সম্রাট, মজিবুর, দিনার প্রমুখ ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন