বসুন্ধরা ও রংধনু গ্রুপ’র ১০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৪:৩১ পিএম
রূপগঞ্জ প্রতিনিধি ঃ "ক্ষুধার্তদের জন্য খাবার" কর্মসূচিতে দেশের বৃহৎ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ এবং রংধনু গ্রুপ রূপগঞ্জে দুটি ইউনিয়নে ১০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বুধবার দুপুরে রূপগঞ্জ সদর ও দাউদপুর ইউনিয়নের ১০ হাজার লোকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, রূপগঞ্জ ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ছালাউদ্দিন ভুইয়া, ছাত্রলীগনেতা মাসুম চৌধুরী অপু, দাউদপুর ইউনিয়ণ আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সামাদ খান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মোল্লা, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, উপজেলা শ্রমিকলীগের সভাপতি কাজী মজিদ, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া প্রমুখ।
এসময় বসুন্ধরা গ্রুপের পক্ষে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান রূপগঞ্জসহ সারা দেশে "ক্ষুধার্তদের জন্য খাবার" কর্মসূচির হাত বাড়িয়ে দিয়েছেন। যাতে দেশের প্রত্যেকটি অনাহারি মানুষ খাবার পায়।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার রূপগঞ্জের সদর ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়নের মানুষের মাঝে প্রায় ১০ হাজার খাদ্য সামগ্রী প্যাকেট পৌছে দিয়েছি। পর্যায়ক্রমে রূপগঞ্জের বাকী এলাকাগুলোতে সাহায্য দেয়া হবে।


