স্টাফ রিপোর্ট ার (যুগের চিন্তা ২৪) : নোভেল করোনা ভাইরাসের কারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (বন্দর) কর্মহারা মানুষের পাশে দাড়িয়েছেন নারায়ণগগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯-২৭নং ওয়ার্ডের প্রায় ৪ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।
৮ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কবিলা মোড় আবু সুফিয়ানের নিজ বাসভবন থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯-২৭নং ওয়ার্ডের তালিকা অনুযায়ী ৪ হাজার পরিবারের মধ্যে ৫ কেজি করে চাউল এলাকার যুবকদের কাছে তুলে দেয়া হয়।
একেএম আবু সুফিয়ান জানান, নোভেল করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের একটি মানুষ না খেয়ে থাকতে দিবো না। আমাদের প্রত্যেকে যেভাবে হোক অসহায় ও মধ্যম পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের নিদের্শণা ছিলেন। সেই জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯-২৭নং ওয়ার্ডের অসহায় ও মধ্যমে পরিবারের তালিকা অনুযায়ী এলাকার যুব সমাজের মাধ্যমে বাড়ী বাড়ী গিয়ে পরিবার প্রতি ৫ কেজি চাউল পৌছে দেয়া হচ্ছে। সামাজিক দূরত্ব ও জেলা লক ডাউনের কারণে এভাবে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, নোভেল ভাইরাস প্রবাসী কাছ থেকে চেয়েও বেশি ছাড়চ্ছে সংক্রামনের কারণে। আপনি সচেতন, আরেকজন সচেতন করুণ, তাহলে এই দেশের সকল নাগরিক করোনা মুক্ত থাকতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা মেনে সকলে যদি বাসায় অবস্থান করি অবশ্যই করোনা কে করবো আমরা জয়। প্রয়োজনে অসহায়দের পাশে আমরা আবার দাড়াবো, কাউকে না খেয়ে দিন কাটাতে দিব না।


