ঘরবন্দি মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন মোস্তফা কামাল
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০২:০৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : লকডাউন নারায়ণগঞ্জে বিপদে পড়া ঘরবন্দি শ্রমজীবী, হতদরিদ্র মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন ফতুল্লার বিশিষ্ট শিল্পপতি, আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মোস্তফা কামাল।
নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমানের পক্ষ থেকে নিজ উদ্যোগে দিনরাতভর তিনি ও তার স্বেচ্ছাসেবক দল কয়েকটি ভাগে ভাগ হয়ে রামারবাগ, লামাপাড়া ও লালখাঁসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
এর আগে তিনি ওইসব এলাকার হতদরিদ্র ও অসহায় শ্রমজীবী মানুষের একটি তালিক তৈরি করেন। ওই তালিকা অনুসারে রামারবাগ এলাকায় আব্দুর রাজ্জাক ও হাসেম, লালখাঁ এলাকায় অ্যাডভোকেট মান্নানের নেতৃত্বে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
এদিকে মোস্তফা কামালের খাবার পেয়ে হতদরিদ্র ও অসহায় শ্রমজীবী মানুষেরা মোস্তফা কামালের জন্য দোয়া করতে দেখা যায় এবং তার দীর্ঘায়ু কামনা করেন।


