Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ইমন হাসানের অর্থায়নে ২ হাজার দরিদ্রকে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৯:৪৬ পিএম

রূপগঞ্জে ইমন হাসানের অর্থায়নে ২ হাজার দরিদ্রকে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) :   রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক ইমন হাসান  খোকনের ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় ২ হাজার দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার  (৭ এপ্রিল)  বিকাল থেকে উপজেলার সদর ইউনিয়নের বাগবের ও গুতিয়াবো আগারপাড়ায়  এ কার্যক্রম শুরু হয়। 

 

সম্প্রতি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনে আটকে পড়া নি¤œআয়ের মানুষদের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জ ১ আসনের এমপি, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী(বীর প্রতীক)’র নির্দেশে এ কর্মসূচী বাস্তবায়ন করেন তিনি। 

 

বাগবের এলাকার সমাজসেবক হাজী মানিক আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া। 
এ সময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি  মনিরুজ্জামান বাদশা, সমাজসেবক জুলহাস মিয়া, যুবলীগ নেতা আক্তার হোসেন,  বিশিষ্ট ব্যবসায়ী হাজী সোহেল, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।  
এ সময় নিরাপদ দুরত্ব রেখে বাড়ি বাড়ি এসব উপহারসামগ্রী পৌঁছে দেন তারা। 

 

এ সময় ইমন হাসান খোকন বলেন, আমাদের ঘরে থেকে, সচেতন হয়ে,  একে অপরের পাশে সাধ্যমতো দাঁড়িয়ে সবাই মিলে বাঁচার  চেষ্টা করতে হবে।  

 

এ সময় রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া তার মুঠোফোন নাম্বার সকলকে দিয়ে বলেন, আপনারা যারা নি¤œআয়ের আমরা তাদেও খোঁজ খবর রাখছি। মন্ত্রী মহোদয় আমাদের মাঠে, বাড়ি বাড়ি ঘুরে এসব খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছেন। আমরাও সাধ্যমতো দরিদ্রদের পাশে আছি। উপজেলা প্রশাসন থেকে সহযোগীতা দেয়া হয়েছে। ব্যক্তিগতভাবে অনেকে এগিয়ে আসছেন।  সুতরাং আপনাদের চিন্তার কিছু নাই। আল্লাহর রহমতে আমরা আগের মতো জীবন যাপন করবো। ফলে আমাদের একটু সচেতন থাকতে হবে।পরিচ্ছন্ন থাকতে হবে। যারা সামর্থ্যবান আছেন, তাদের পাশের যারা অসহায় তাদের  বাড়ির খোঁজ-খবর নিতে হবে।

 

এ সময় লক ডাউনে রাস্তা বন্ধ করা বিষয়ে তিনি বলেন, প্রধান প্রধান সড়ক বন্ধ করলে প্রশাসন ও ত্রাণের গাড়ীসহ জরুরি ওষুধ, নিত্য পন্যের গাড়ী প্রবেশে সমস্যা হবে। তাই এসব বিবেচনা করে রাস্তা নিয়ন্ত্রণের অনুরোধ করেন তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন