Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৭:২৩ পিএম

সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : বিশ্বব্যাপী মরণঘাতী ভাইরাস করোণার ভয়াল থাবায় নাকাল দুস্থ্য, দারিদ্র, অসহায় দিন মজুর এবং খেটে খাওয়া মানুষের পাশে ত্রান নিয়ে দাঁড়িয়েছেন,সিদ্ধিরগঞ্জ আদমজী আজ্ঞলিক শ্রমিক লীগ।

সোমবার (৬এপ্রিল) সন্ধ্যা ৭ টায় নাসিক ৩নং ওয়ার্ড মাদানীনগর এলাকায় ২০০ শতাধিক অসহায় দুস্থ্য,দারিদ্র পরিবারের মাঝে চাল,আলু,আটা ও মাস্ক ইত্যাদি ত্রান সামগ্রী বিতরন করেন। 

এ সময় সিদ্ধিরগঞ্জ আদমজী আজ্ঞলিক শ্রমিকলীগ লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন ও সাবধান থাকতে হবে। সরকারের দেওয়া নিয়ম মতে সাবান পানি দিয়ে বারবার হাত ধোয়া,হাঁচি কাশির সময় মাস্ক ব্যবহার করা এবং সর্দি কাশি হলে সাথে চিকিৎসকের কাছে যাওয়ার অনুরোধ করেন।

তিনি আরো বলেন করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপি শুরু হয়েছে লক ডাউন।প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ বের হচ্ছে না।নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে ঘরে শুয়ে বসে গল্পের আড্ডায় অথবা টিভি দেখার মধ্যদিয়ে অবসর সময় কাটাচ্ছে।

কিন্তু সমাজের একটি অবিচ্ছেদ অংশ অর্ধাহারে অনাহারে কাটানো দুস্থ্য,দাড়িদ্র,দিন মজুর,অসহায় খেটে খাওয়া মানুষের কথা কেউ যখন ভাবছেনা না কেউই,ঠিক তখনই মানবিক দিক বিবেচনায় এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতে দেখা গেছে শ্রমিকলীগের এই নেতার।

তিনি দাবি করেন,দেশব্যাপি লক ডাউন শুরু হলেও দেশে অনেকে আছেন যারা সকালে কিছু খেয়ে কাজে না গেলে অনিশ্চিত হয়ে পড়ে তাদের দুপুরের খাবারও।

আমি আমার সাধ্যমত চেস্টা করেছি এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে।চাল,আটা আলু,ও মাস্ক সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে নিজ হাতে প্যাকেট করে তা দিন মজুর,অসহায়,দুস্থ্য,দারিদ্রদের মাঝে বিতরন করি।

এ সময় উপস্থিত ছিলেন- মোঃতরিকুল ইসলাম তালুকদার,সদস্য সিদ্ধিরগঞ্জ আদমজী আজ্ঞলিক শ্রমিকলীগ,মোঃগোলাপ মেম্বার,সহ-সভাপতি মাদানী নগর সমাজ কল্যান সমিতি,এস.এম মাসুদ রানা,সাধারন সম্পাদক, বাংলাদেশ গারমেন্টস জুট শ্রমিকলীগ কেন্দ্রয়ী কমিটি,মোঃ নুর আলম সিদ্দিক সভাপতি ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ,মাওলানা মোঃ মাসুম,সাধারন সম্পাদক,মাদানী নগর ব্যাবসায়ী সমিতি,মোঃ শাহ আলম,বিসিস্ট সমাজ সেবক, মোঃ আলমগীর হোসেন সেচ্ছাসেবক লীগের নেতা,মোঃ আতিকুর রহমান,বিসিস্ট সমাজ সেবক,মোঃ মনির হোসেন,মোঃ সোহাগ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন