নাসিকের মাধ্যমে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর ওমর ফারুক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৭:২২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ত্রাণসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিটি কর্পোরেশনের প্রতিনিধিদেরকে সাথে নিয়ে ওয়ার্ডের ঘরে ঘরে এ সামগ্রী পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর ওমর ফারুক।
নাসিকের নির্বাহী প্রকৌশলী মো: আজগর হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য বরাদ্ধকৃত ত্রাণসামগ্রী আমাদের মেয়র মহোদয়ের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সমস্যায় সম্মুখীন মানুষের মাঝে পৌছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: ওমর ফারুক জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য বরাদ্ধকৃত ত্রাণসামগ্রী থেকে মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আপা আমার ওয়ার্ডের তিনশত মানুষের জন্য ত্রান সামগ্রী বরাদ্ধ দিয়েছে। আমি আমার মেয়রের নেতৃত্বে এ ত্রাণসামগ্রী ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। এছাড়া আমার ব্যক্তিগত উদ্যোগেও প্রায় দুই হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি। তাই আমি ওয়ার্ডবাসীকে বলব আপনারা কেউ বাসা থেকে বের হবেন না। আপনারা নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে সহযোগিতা করুণ।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: ওমর ফারুক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, ১নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব মোশারফ হোসেন ও ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলরের সচিব মো: ইব্রাহীমসহ নাসিকের অন্যান্য কর্মকর্তাগণ প্রমূখ।


