Logo
Logo
×

নগরের বাইরে

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১০:২১ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।


সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কাশিপুর ও গোগনগর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও আনসার বাহিনীর সদস্যরা।


অভিযানে  নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান সমূহে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোকান মালিকদের ও ক্রেতা সাধারণদের তিন ফুট দূরত্বে অবস্থান নিশ্চিত করতে গোলাকার চিহ্ন দিয়ে চিহ্নিত করার নির্দেশ দেন।


হাসান বিন মোহাম্মদ আলী জানান, প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হবেন না। যদি কেউ বের হয় তার বিরুদ্ধে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এ সময় ধর্মমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ধর্মীয় উপসনালয় সমূহে যে কোন ধরনের জমায়েত বন্ধের জন্যে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি এবং ইমাম, আলেম, মুয়াজ্জিন, সম্মানিত মুসল্লিদের মাঝে মাইকিং এবং জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রচারণা চালানো হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন