Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজার বিএনপি নেতা আজাদের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১০:১৪ পিএম

আড়াইহাজার বিএনপি নেতা আজাদের খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আড়াইহাজারের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষ ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

 

সোমবার (৬ এপ্রিল) সকালে থেকে বিকেল পর্যন্ত আড়াইহাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার হাইজাদী, উচিৎপুরা, খাগকান্দা, মাহমুদপুর ও ফতেপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।বিতরণকরা সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার।

 

নজরুল ইসলাম আজাদ বলেন, বর্তমান দেশের ক্রান্তিলগ্নে আমি আছি আড়াইহাজারের মানুষের পাশে এবং থাকবো। আপনারা সচেতন হোন বাড়িতে থাকুন। আমি আপনাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিবো। আড়াইহাজার নিম্ন আয়ের অসহায় পরিবারের জন্য আমার এই কার্যক্রম অব্যাহত থাকবো।

 

এসময় উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফর রহমান আব্দু, সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক ও আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল হোসেন, আড়াইহাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, মাসুম শিকারী, আড়াইহাজার পৌর যুবদলের সভাপতি কবির হোসেন, বিএনপি নেতা আব্দুল মতিন, হাইজাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন, উচিৎপুরা ইউনিয়ন বিএনপি নেতা হানিফ মেম্বার, ছাত্রদলনেতা মাসুম রানা প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন