Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর ওমর 

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৯:৩৮ পিএম

সিদ্ধিরগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর ওমর 
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসের ভয়াল থাবায় নাকাল দুস্থ-অসহায়, দিন মজুর এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. ওমর ফারুক। 

 

 রোববার (৫ এপ্রিল) রাতে ১নং ওয়ার্ডের আলামিন নগর, রহমত নগর, মজিববাগ ও মিজমিজি বাতেনপাড়া এলাকায় প্রায় ৫৬০টি অসহায় পরিবারের মাঝে তার ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-চাল, আটা, ডাল, পেঁয়াজ, আলু, লবণ ও হাত ধোয়ার সাবান।

 

এ সময় ওমর ফারুক জানায়, রোববার রাতে আমার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সমস্যায় সম্মুখীন প্রায় ৫৬০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে ওয়ার্ডের প্রত্যেকটি এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। আমি আমার সাধ্য অনুযায়ী ওয়ার্ডবাসীর সেবায় নিয়োজিত থাকব। সবাইকে এই মহামারিতে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। 

 

এসময় উপস্থিত ছিলেন, মো.আহসান, মো. বাদল, জসিম উদ্দিন, জাকির হোসেন, সৈকত, আলমগীর, সাখাওয়াত, মতিন, কদম ফারুক, আ. রাজ্জাক, ইয়াছিন, মোতাহার হোসেন মনা, জাহাঙ্গীর, হাবিবুল্লাহ, রিয়াজুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন