Logo
Logo
×

নগরের বাইরে

উত্তর নরসিংপুর পঞ্চায়েত কমিটি ও যুবকদের উদ্যোগে ত্রাণ বিতরণ

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৯:২৮ পিএম

উত্তর নরসিংপুর পঞ্চায়েত কমিটি ও যুবকদের উদ্যোগে ত্রাণ বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময় ফতুল্লার উত্তর নরসিংপুর পঞ্চায়েত কমিটি ও যুবকদের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে  ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে উত্তর নরসিংপুর এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।


ত্রাণ বিতরণকালে ইউনুস মেম্বার বলেন, করোনা ভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়েছে নিন্ম আয়ের মানুষ। তাই হতদরিদ্র মানুষের মুখে একটু হাসি ফোটাতে সহযোগিতা করছি। তবুও যেনো মানুষ ঘরে থাকে।


এ সময় উপস্থিত ছিলেন, মো. আলতাফ হোসেন বকুল, মো. হাজী নোয়াব, মো. বাদশা মিয়া, মো. সোহেল ঢালী, মো. ইব্রাহিম খলিল, মো. মাসুদ, মো. রিপন, মো. ফিরোজ, মো. আল ইসলাম, মোহাম্মদ সজীব প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন