Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে নগদ অর্থ বিতরণ করলেন ফারুক হোসেন

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৯:১৬ পিএম

বন্দরে নগদ অর্থ বিতরণ করলেন ফারুক হোসেন
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন দিনমজুর ও হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ফারুক হোসেন। সোমবার (৬ এপ্রিল ) নাসিক ২৭ নং ওয়ার্ডে প্রায় ১ হাজার পরিবারের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়। 


এ সময় ফারুক হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী আমি কর্মহীন ও হতদরিদ্র মানুষকে সেবা করার জন্য তাদের পাশে দাঁড়িয়েছি। দেশের দুঃসময়ে অসহায়দের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে প্রত্যেকেরই মনোবল ও প্রতিভা থাকা উচিত। 


নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন ও বন্দর থানা নির্বাহী অফিসার শুক্লা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারি ত্রাণ বিতরণে যেন কর্মহীন ও হতদরিদ্র কোন পরিবারই বাদ না পড়ে। এসময় উপস্থিত ছিলেন, তাওলাদ হোসেন মুন্সী, মো. মোস্তফা মাতব্বর প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন