বন্দর (যুগের চিন্তা ২৪) : প্রধানমন্ত্রী ত্রাণ সহায়তার অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে ৯টি ওয়ার্ডের ২৪৩টি পরিবারের বাড়িতে গিয়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, সচিব আব্দুল লতিফ হাওলাদার, প্যানেল চেয়ারম্যান জামান প্রধান, ১নং ওয়ার্ড সদস্য কচি, ৩নং ওয়ার্ড সদস্য হাবিব, ৭নং ওয়াডসদস্য মোসলেউদ্দিন, ৮নং ওয়ার্ড সদস্য মফিজুল ইসলাম ও ৯নং ওয়ার্ড সদস্য মনির হোসেন প্রমুখ।


