Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জের সিংলাবো লকডাউন

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৭:১১ পিএম

রূপগঞ্জের সিংলাবো লকডাউন
Swapno

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জের গোলাকান্দাইলের সিংলাবো এলাকায় এক নারীর শরীরে করোনা ভাইরাস সনাক্তের পর ওই এলাকাসহ এক নম্বর ওয়ার্ডটি লকডাউন করা হয়েছে।  সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 


ডাঃ সাঈদ আল মামুন জানান, যে নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তার বয়স ৫৫ বছর। সোমবার বিকেলে স্বাস্থ্যকর্মী ও উপজেলা প্রশাসন গিয়ে ওই নারীর পরিবারের সকল সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। ওই নারী বর্তমানে রাজধানী ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।


এদিকে, সন্ধ্যার দিকে ওই নারী মারা গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে উপজেলা প্রশাসন সিংলাবো এলাকাকে লকডাউন করে দিয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন