Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে নাসিকের নবনির্মিত রাস্তা কেটে পানির পাম্প স্থাপন

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৬:০৮ পিএম

সিদ্ধিরগঞ্জে নাসিকের নবনির্মিত রাস্তা কেটে পানির পাম্প স্থাপন
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : অনুমতি ছাড়া সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নব নির্মিত রাস্তা কেটে পানির পাম্প স্থাপন করছে একটি বাড়ির মালিক। নাসিক ৩নং ওয়ার্ডস্থ পূর্ব সানাড়পাড় এলাকায় ‘জাহানারা মঞ্জিলের’ সামনে সরেজমিনে গিয়ে অবস্থায় রাস্তা কেটে পাম্প স্থাপনের কাজ করতে দেখা গেছে। 


তবে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েই কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বাড়িটির মালিকপক্ষ। ওই বাড়ির দায়িত্বে থাকা  আনিসুজ্জামান জানান, আমরা স্থানীয় কাউন্সিলরকে জানিয়ে পাম্প নির্মাণের কাজ শুরু করেছি। সিটি কর্পোরেশন বরাবর অনুমতি চেয়ে ই-মেইল করা হয়েছে বলেও জানান তিনি। তবে দেখতে চাইলে এমন কোন ডকুমেন্টই দেখাতে পারেননি তিনি।


রাস্তা নির্মাণকারী ঠিকাদার মো. বাদল জানান, মাত্র ১২ দিন পূর্বে রাস্তাটির ঢালাই করা হয়েছে। এ বিষয়ে তিনি সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করবেন বলে উল্লেখ করেন। 


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রকৌশলী সুমন দেবনাথ বলেন, রাস্তা কাটার অনুমতি চেয়ে কেউ আমাদের নিকট আবেদন করেনি। অফিস চালু হলে আমরা অবশ্যই এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন