আড়াইহাজারে মহিলাদলের নেত্রী পারভীনের খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৫:৫৬ পিএম
আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মাঝে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মাহবুব মোল্লা, সভাপতি এম এ হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওলিউল্যাহ ভূঁইয়া তুহিন, ক্রীড়া সম্পাদক সাইদুল হাসান ভূঁইয়া, সদস্য সোলাইমান হাসান, আবদুর রহমান নাছির, নজরুল ইসলাম, এ বি নুরুল হক, মঞ্জুর হোসেন, জাহাঙ্গীর প্রমুখ।
পারভীন আক্তার বলেন, বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছি। বিতরণ অব্যাহত থাকবে। আমরা একটি ভয়নক পরিস্থিতি অতিক্রম করছি। করোনাভাইরাস আতঙ্কে খেটে খাওয়া মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। হতদরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিতে হবে। তিনি বিত্ত্ববানদের এগিয়ে আসার আহবান জানান।
এমএ হাকিম ভূঁইয়া বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দরা ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। সমাজে যারা বিত্ত্ববান আছেন; তারা দ্রুত এগিয়ে আসেন। হতদরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেন।


