Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবকদলের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৫:৩৯ পিএম

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবকদলের খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের নির্দেশে সোনারগাঁয়ের প্রতিটি এলাকার প্রতিবন্ধী অসহায় গরীব দুঃস্থ নিম্ম আয়ের খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল।


সোমবার (৬ এপ্রিল) উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সন্মিলিত উদ্যোগে উপজেলার সকল ইউনিয়নে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।


এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সহসভাপতি আবু সিদ্দিক মোল্লা, বিল্লাল মোল্লা, শফিউল আযম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাজী আবদুল জলিল, জেলা যুবদলের সহ-সধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, হোসাইন, শিশু বিষয়ক সম্পাদক শামিম আহামেদ, সহ-পরিবার কল্যাণ সম্পাদক হাজী পিয়ার হোসেন নয়ন, সহ-মৎস্যজীবী বিষয়ক সম্পাদক রাজীব সাউদ, সহ-কোষাধ্যক্ষ ইব্রাহীম মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সদস্য ফয়সাল ভূঁইয়া রিপন, আফজাল হোসেন, আসাদুজ্জামান ভুঁইয়া স্বপন, আওলাদ হোসেন, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন ভুঁইয়া, কাজী কামাল, জাকির হোসেন, আলমগীর হোসেন, সালাউদ্দিন সালু, আকতার হোসেন, অনিক, সাকিল, শিমুল প্রমুখ।


উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বেসরকারিসহ সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জের অনেক এলাকা ইতিমধ্যে লকডাউন করা হয়েছে। এতে মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন