সিদ্ধিরগঞ্জে ফার্মেসি খোলা রাখায় মালিকের উপর হামলান অভিযোগ
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১১:১৫ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : দেশব্যাপী চলমান করোনা আতঙ্কে ফার্মেসি খোলা রাখায় মালিকের হামলা ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মালিক মো. আরিফ হোসেন রকি মাথায় গুরুতর আঘাত পেয়ে খাঁনপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডস্থ বিহারী ক্যাম্পে এ ঘটানাটি ঘট।
হামলার শিকার আরিফ হোসেন রকি জানান, করোনা সচেতনতায় অন্যান্য জরুরি প্রয়োজনীয় দোকানসহ ওষুধের খোলা রাখার নির্দেশনা আছে জেনে আমার ‘বিসমিল্লাহ ফামের্সি’ খোলা রেখেছি। এর কারণে রাসেল, সোহেল, লাডলা, সামছু (সর্ব সাং আদমজী বিহারী ক্যাম্প) সহ বেশ কয়েকজন এসে আমার দোকান বন্ধ করতে বলে। আমি ফার্মেসি বন্ধ না করায় তারা আমার উপর হামলা চালায়। তারা আমাকে অনেক মারধর করেছে। এতে আমার মাথায় গুরুতর জখম হয়েছে। এসময় আমার দোকানের ড্রয়ার থেকে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে তারা।
তিনি আরও জানান, এ ঘটনা আমি সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছি। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন এসে তদন্ত করে যাওয়ার পরদিন (আজ রোববার) সকালে হামকারীরা পুনরায় এসে আমাকে আইনের আশ্রয় না নিতে হুমকি প্রদান করেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, ঘটনাটি মারামারির। এক পক্ষ অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


