Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ৩টি গ্রামে চেয়ারম্যান মাসুমের ত্রাণ বিতরণ

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১১:১১ পিএম

সোনারগাঁয়ে ৩টি গ্রামে চেয়ারম্যান মাসুমের ত্রাণ বিতরণ
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ব্যক্তিগত উদ্যোগে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে পিরোজপুরের তিনটি গ্রামে  চাল, আলু ও ডাল বিতরণ করা হয়।

 

এ সময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদ বলেন, করোনা মোকাবেলায় পিরোজপুরের ৩টি গ্রামের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরন করছি। পর্যায়ক্রমে অন্যান্য গ্রামের লোকদের মাঝ ত্রাণ বিতরণ করবো। একসাথে সবাইকে ত্রাণ দিতে গেলে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব না। আর দূরত্ব বজায় রাখতে না পারলে ত্রাণ বিতরণ করে কোন লাভ নেই। কারণ করোনা ভাইরাস এমন একটা রোগ শারীরিকভাবেই বেশি সংক্রমণের ভয় থাকে। এতে করে করোনায় আমিসহ অন্যান্যরাও আক্রান্ত হতে পারে।

 

উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউপি সদস্য সেলিম রেজা, মোশারফ হোসেন, আলমগীর, মমতাজ মেম্বার, যুবলীগ নেতা শাহবুদ্দিন প্রধান মাসুম বিল্লাহ, লুৎফর রহমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, মেঘনা শ্রমিক লীগের আহবায়ক তাজুল ইসলাম, কামাল হোসেন, আবু হানিফা, কামাল হোসেন আলমচাঁন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন