Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কাউন্সিলর সাগরের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১০:৩০ পিএম

বন্দরে কাউন্সিলর সাগরের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের উদ্যোগে প্রায় ১ হাজার ৩০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


রোববার (৫ এপ্রিল) বন্দরের শান্তিনগর, লক্ষারচর, এমএন ঘোষাল রোড, ইসলামপুর, নয়াপাড়া, পিএম রোড ও ফরাজিকান্দা এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল। 


এ ছাড়াও তিনি নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন থেকে প্রাপ্ত ১০০ পরিবারের মাঝে প্রতি পেকেটে ১০ কেজী চাউল ও ১ কেজী ডাল বিতরণ করা হয়। এবং নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের পক্ষ থেকে প্রাপ্ত ৩০০ পরিবারের মাঝে ১০ কেজী করে চাউল প্রতি মহল্লার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে উল্লেখিত এলাকায় ঘরে ঘরে গিয়ে বিতরণ করা হয়।


ফয়সাল মোহাম্মদ সাগর জনসাধারনের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে এই সংক্রমণ থেকে দেশ ও নিজ পরিবারকে বাঁচাতে সবচেয় বেশি প্রয়োজন হলো সচেতনতা। কোন গুজবে কান না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। করোনা ভাইরাম নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, যেখানে সেখানে থু থু না ফেলা, হাত দিয়ে নাম মুখ ও চোখে স্পর্শ না করা এবং বেশি বেশি করে পানি পান করার আহবান জানান তিনি।


তিনি আরও বলেন, আর প্রবাসীদের অবশ্যই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে তথা নিজ ঘরে আলাদা থাকার অনুরোধ জানান তিনি। নিজে সচেতন হন এবং অপরকে সচেতন হতে সহযোগিতা করুন। কেই গুজব ছড়াবেন না। কোন গুজবে কান দিবেন না। সরকারি ও বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক সবাই চলাফেরা করবেন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে যাবেন না। আমরা এই দুর্যোগে আল্লাহর রহমতে সর্বদা আপনাদের পাশে আছি এবং থাকব।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন